Windows 10 Update Future.
বর্তমানে উইন্ডোজে মাল্টিটাস্কিং বাটন (উইন্ডোজ কি + ট্যাব) চাপলে শুধুমাত্র এই মুহূর্তে চালু থাকা টাস্ক বা প্রোগ্রামগুলো দেখা যায়। কিন্তু নতুন টাইমলাইন ফিচারটি দিয়ে আপনি বিগত দিনগুলোতে ব্যবহৃত প্রোগ্রাম, ব্রাউজার ট্যাব ইত্যাদির লিস্ট দেখতে পারবেন এবং এই টাইমলাইনটি আপনার মাইক্রোসফট একাউন্টের সাথে সিঙ্ক্রোনাইজ করবে। ফলে আপনি যেকোনো ডিভাইস থেকে ঐ অবস্থার কাজ আবার শুরু করতে পারবেন।
নিয়ার শেয়ার
আপনি যদি একই সাথে ম্যাক এবং আইফোন ব্যবহারকারী হয় থাকেন তাহলে অ্যাপলের এয়ারড্রপ ফিচারটি নিশ্চই ব্যবহার করেছেন। নিয়ার শেয়ার ফিচারটি এয়ারড্রপ এর অনুকরণেই তৈরি। এই ফিচারের মাধ্যমে ভিন্ন দুটি উইন্ডোজ ডিভাইসের মধ্যে খুব দ্রুত এবং সহজে ডেটা, ছবি ইত্যাদি সেন্ড ও রিসিভ করা যাবে।
ডায়াগনস্টিক ডেটা ভিউ
আপডেটের জন্য ব্যান্ডউইডথ লিমিটেড করা
উইন্ডোজ ১০ এর একটি বৈশিষ্ট্য হল এটি অটোম্যাটিক্যালি ব্যাকগ্রাউন্ডেই আপডেট ডাউনলোড করে নেয়। পারফরমেন্স ও সিকিউরিটির জন্য এটা খুব ভালো ফিচার হলেও আপনি যদি লিমিটেড ডেটা ইউজার হন তাহলে এটা আপনাকে বিপদে ফেলবেই। কিন্তু স্প্রিং ক্রিয়েটরস আপডেট আপনাকে এই ঝামেলা থেকে মুক্তি দিবে। এই ভার্সনে আপনি ব্যাকগ্রাউন্ড আপডেট এর জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ বরাদ্দ করে রাখতে পারবেন যাতে বাকি ব্যান্ডউইডথ দিয়ে আপনার প্রয়োজনীয় কাজ চালাতে পারেন।

No comments